রাজশাহীর পুঠিয়ায় মানববন্ধন শেষে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করা হয়
রাজশাহীর পুঠিয়ায় মানববন্ধন শেষে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করা হয়।

রকিবুল হাসান সনি, বিডি নিউজ২৩; রাজশাহীর পুঠিয়ায় আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলাম আরিফের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছেন গ্রামবাসী। সভা শেষে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২ টার দিকে বারইপাড়া গ্রামবাসীর ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ও পুঠিয়া দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মতিন মুকুল, পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টুসহ গ্রামের একাধিক লোক।
পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু বলেন, আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলামের বাড়ি বারইপাড়া গ্রামে। আইন মন্ত্রণালয়ের চাকরির সুবাদে তিনি ঘুষ বাণিজ্য, দুর্নীতি, জুলুমবাজি, ভূমি দখল, নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্ম করে আসছেন। আর এ সকল অনিয়ম করে তিনি রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে গেছেন।
চেয়ারম্যান বলেন, অভিযুক্ত আরিফুলের নানা অপকর্মে গ্রামবাসী অতিষ্ঠ। যার ফলে তারা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। যা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। তিনি বলেন, সরেজমিন তদন্ত করলে সঠিক তথ্য বের হয়ে আসবে।

গ্রামবাসীদের মানববন্ধনের ছবি

অভিযোগ পত্র