• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মিজানুর রহমান সিনিয়র স্টাফ রিপোর্টার: আমি মোফাজ্জল হক নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।কিছুদিন থেকে লক্ষ করছি কিছু ভুঁইফোড় অনলাইন নিউজ আমি, আমার বড়ভাই এবং আমার পরিবারকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করছে যার কোনো ভিত্তি নেই, এইসব সংবাদের কারণে সামাজিকভাবে আমার এবং আমার পরিবারের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।

 

আমি এবং আমার পরিবার বিগত বিএনপি – জোট সরকারের ক্ষমতার সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, আমার বড়ভাই মোঃনাজমুল হক ২০০৩ সালে ২নং কিসমত গণকৈড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন,আমি নিজেও সেই কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছিলাম। আমরা আওয়ামী লীগে উড়ে এসে জুড়ে বসা কেউ না।আমার বড়ভাই বর্তমান ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।আমি পরবর্তীতে রাজশাহী জেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হই,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এসএম হল ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে শিবিরের ক্যান্টনমেন্ট খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাথে প্রত্যক্ষভাবে মোকাবিলা করে রাজনীতি করি, পরবর্তীতে রাজশাহী ২০১৪ সালে জেলা ছাত্রলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি।বর্তমানে আমি রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি,আমার প্রিয় সংগঠন ও দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। আমার পিতা এলাকার একজন সুনামধন্য ব্যক্তিত্ব ছিলেন তিনি তার ব্যক্তিজীবনে আওয়ামী লীগের সমর্থন করায় বিএনপি ক্ষমতার সময় (২০০১-২০০৬)এলাকার বিএনপি জামাত দ্বারা নির্যাতিত হন।তারপরও তিনি আমাদের দুই ভাইকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হতে দেননি আমার সেই জান্নাত বাসী পিতাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে যার কারণে আমার এবং 

আমার পরিবারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.