• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুরের জয়নগর ইউপিতে ফ্রি চক্ষু সেবা প্রদান

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩
দুর্গাপুরের জয়নগর ইউপিতে ফ্রি চক্ষু সেবা প্রদান
দুর্গাপুরের জয়নগর ইউপিতে ফ্রি চক্ষু সেবা প্রদান

মো রাজু আহমেদ, বিডি নিউজ২৩: দুর্গাপুর উপজেলার ৭ং জয়নগর ইউনিয়ন পরিষদে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার এর উদ্যোগে আজ সোমবার সকাল ৯ টাই ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, জয়নগর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান মো মিজানুর রহমান। 

 

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উজ্জল হোসেন , ইউপি সদস্য মোছাঃ ববিতা বেগম, আবদুল মতিন, ইদ্রিস আলী, ইউনুস আলী, মোঃ হান্নান আহাদ, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ বাহার আলী, মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় জননেতা ছাত্রনেতা সহ এলাকাবাসী।

 

এ বিষয়ে চক্ষু সেবা নিতে আসা অত্র ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের করিম আলী বলেন, চেয়ারম্যানের এমন উদ্যোগে আমরা মহাখুশি। টাকার অভাবে অনেকদিন চিকিৎসা করাতে পারিনি। আজ আমার ভাবতে অবাক লাগছে চেয়ারম্যান মহোদয় উদ্যোগে ফ্রি চক্ষু সেবা পেলাম।

 

এই ফ্রি চক্ষু সেবা সম্পর্কে জয়নগর ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন,মুলত দারিদ্র অসহায় নিম্ম আয়ের মানুষের সেবার উদ্দেশ্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও অত্র ইউনিয়ন সকল স্তরের মানুষের কথা বিবেচনা করে এমন উদ্যোগ আমার অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য এই সেবা কার্যক্রম দুপুর ৩ টা পর্যন্ত চলে । প্রায় ২’শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

দুর্গাপুরের জয়নগর ইউপিতে ফ্রি চক্ষু সেবা প্রদান

দুর্গাপুরের জয়নগর ইউপিতে ফ্রি চক্ষু সেবা প্রদান

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.