• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে পত্রিকা অফিস ভাংচুর লুটপাট, সম্পাদককে হত্যার হুমকি

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩
রাজশাহীতে পত্রিকা অফিস ভাংচুর লুটপাট, সম্পাদককে হত্যার হুমকি
রাজশাহীতে খবর প্রকাশেরর জেরে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর ও লুটপাট, ৪ সাংবাদিক আহত

রাজশাহীতে খবর প্রকাশেরর জেরে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর ও লুটপাট, ৪ সাংবাদিক আহত।

বিডি নিউজ২৩ঃ রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়েছে এক দল মাদক কারবারি ও সন্ত্রাসীরা।

ভাংচুরের দৃশ্য

ভাংচুরের দৃশ্য

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর অক্ট্রয়মোড়ে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে এ হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসের আসবারপত্র ভাংচুর ও অফিসে অবস্থানরত নারী সাংবাদিকসহ চার জন সাংবাদিককে মারধরসহ অফিসের টেবিলের ড্রয়ারে থাকা ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া অফিসের সিসি টিভি ক্যামেরার হার্ডডিক্সও নিয়ে যায় তারা। এসময় মাদক কারবারিরা পারভেজ নামের একজন রিপোর্টারকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে ছেড়ে দেয় তারা।

 

রাজশাহীতে পত্রিকা অফিস ভাংচুর লুটপাট, সম্পাদককে হত্যার হুমকি

রাজশাহীতে পত্রিকা অফিস ভাংচুর লুটপাট, সম্পাদককে হত্যার হুমকি

মাদক কারবারিদের আকস্মিক হামলায় অফিসে অবস্থানরত সাংবাদিকরা ও আশপাশের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এসময় তাদের হামলায় চারজন সাংবাদিক আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নেন। যাওয়ার সময় হামলাকারীরা বাংলার বিবেক পত্রিকার প্রকাশক সম্পাদক আবু হেনা মোস্তফাজামান, পত্রিকাটির নির্বাহী সম্পাদক, দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানীকে হত্যার হুমকি দিয়ে যায়। 

 

ও ঘটনায় হামলাকারী মাদক কারবারিদের সহযোগী আসাদুল ইসলাম দুখুকে বোয়ালিয়া থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়েছেন রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, দফতর সম্পাদক ইফতেখার আলম বিশাল, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো প্রমুখ এই প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানান।

 

সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, পত্রিকা কার্যালয়ে ও সাংবাদিকদের ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলা স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল।

রাজশাহীতে পত্রিকা অফিস ভাংচুর লুটপাট, সম্পাদককে হত্যার হুমকি

রাজশাহীতে খবর প্রকাশেরর জেরে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর ও লুটপাট, ৪ সাংবাদিক আহত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.