• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপি’র ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠিত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

মোঃ রকিকুল হাসান সনি, রাজশাহীর পুঠিয়ায় নবনির্বাচিত পৌর বিএনপি’র আয়োজনে এক বিশাল ঈদ পুন:মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে

 

শুক্রবার (২৮ এপ্রিল) পুঠিয়ায় নব নির্বাচিত পৌর বি.এন.পি’র আয়োজনে ওই ঈদ পুনঃ মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া পৌর বিএনপির নব নির্বাচিত কমিটির সভাপতি বজলুুর রহমান।

 

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান (পুঠিয়া -দূর্গাপুরের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ২০০৮ ও ২০১৮) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বি.এন.পি’র আহবায়ক আবু বকর সিদ্দিক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক মেয়র আসাদুল হক আসাদ , উপজেলা বি.এন.পি’র সাবেক সাধারন সম্পাদক মুনছুর মাষ্টার, যুগ্ম আহবায়ক আবু হায়াত, যুগ্ম আহবায়ক রাকিব চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নবনির্বাচিত পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান মনির, যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান, পৌর বি.এন.পি নেতা নাসির উদ্দীন, পুঠিয়া ইউনিয়ন বি.এন.পি’র সহ-সভাপতি আব্দুস সালাম, জিউপাড়া ইউনিয়ন বি.এন.পি’র সভাপতি আব্দুল কাদের, সদস্য সচিব তরিকুল ইসলাম, ভালুকগাছী ইউনিয়ন বি.এন.পি’র সদস্য সচিব তৌহিদ মাস্টার, বেলপুকুর ইউনিয়ন বি.এন.পি’র সদস্য সচিব মাসুদ, বানেশর ইউনিয়ন বি.এন.পি’র যুগ্ন আহবায়ক আশরাফ, পুঠিয়া ইউনিয়ন বি.এন.পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মন্ডল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াসিম, পৌর যুবদল এর সাবেক আহবায়ক রিপন রেজা, উপজেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব মিলন, জেলা কৃষক দলের সদস্য আসাদ, সাইদুল, উপজেলা কৃষক দলের নেতা মাহাবুব, পৌর কৃষক দলের আহবায়ক অছির উদ্দিন, সদস্য সচিব লতিফ, সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম, পৌর শ্রমিক দলের নেতা আহসান, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম, পৌর ছাত্র দলের আহবায়ক জনি, উপজেলা যুবদল নেতা শিহাব,আরজ, উপজেলা যুবদলের সদস্য রায়হান, অনুপ, হাইদার, জিউপাড়া ইউনিয়ন ছাত্রদের সভাপতি নাহিদ, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদের সাধারণ সম্পাদক নাজিরুল, সহ পুঠিয়া উপজেলা ও পৌর বি.এন.পি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

 

সভা পরিচালনা করেন পুঠিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। উক্ত সভায় নব নির্বাচিত নেতৃবেন্দকে পৌর ও উপজেলা বি.এন.পি’র বিভিন্ন অংঙ্গ সংগঠন ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন এবং সাধারণ নেতা-কর্মীদের দলের দূর দিনে দলীয় ভেদাভেদ ভুলে বি.এন.পি’কে সু-সংগঠিত করার কারীগর ও আওয়ামী দুঃশাসন থেকে আগলে রেখে বিভিন্ন দলীয় কর্মসূচী পালনে সার্বিক সহযোগিতা করায় পুঠিয়া -দূর্গাপুর বি.এন.পি’র বটবৃক্ষ ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে উপস্থিত নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকারকে জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার আহবান জানান তিনি।

 

এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা, হয়রানি মূলক মিথ্যা মামলায় জর্জরিত নেতা কর্মীদের আইনী সহয়াতার ভরসা ব্যারিষ্টার আবুবকর সিদ্দিক (রাজন) অনুস্ঠানের দিনে জরুরী কাজে ঢাকায় যাওয়ায়, ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে উপস্থিত না হতে পেরে আইন সহায়তা প্রতিনিধি মাধ্যমে নব নির্বাচিত পৌর কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং উপস্থিত দলীয় নেতা-কর্মীদের নিকট খোলা চিঠি দিয়ে পুঠিয়া উপজেলা ও পৌর বি.এন.পি’র নেতা কর্মীদের নামে আওয়ামী দুঃশাসনের হয়রানি মুলক মিথ্যা মামলা ও হামলার শিকার ও রাজবন্দী নেতা-কর্মীদের পাশে থেকে বিগত দিনে আইনী সহায়তা দিয়েছেন এবং ভবিষ্যতে পাশে থাকার ঘোষনা দেওয়ায় উপস্থিত নেতা-কর্মীগন উক্ত অনুষ্ঠান থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। 

 

পরিশেষে নব নির্বাচিত কমিটির সদস্যগন সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে পৌর বিএনপি সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক আহবায়ক রিপন রেজা উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও গত দুইবারের এমপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

 

শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ব্যারিষ্টার আবু বাক্কার ছিদ্দিক রাজন এর নিজ বাসভবন আঙিনায় 

এই ঈদ পুণর্মিলনীর অনুষ্ঠান করা হয়েছে। 

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকারকে জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার আহবান জানান তিনি। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর ছিদ্দিক, আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাস্টার প্রমুখ।

 এছাড়াও ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, সহসভাপতি আবু হায়াত মো. হাসানুজ্জামান, যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, পৌর বিএনপির নবাগত সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন ও মনির হোসেন, যুগ্ম আহবায়ক রানা মন্ডলসহ পৌরসভার নয়টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.