• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

কুড়িয়ে পাওয়া পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন অটো চালক

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
এক যাত্রীর ফেলে যাওয়া পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন অটোরিকশাচালক
এক যাত্রীর ফেলে যাওয়া পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন অটোরিকশাচালক

এক যাত্রীর ফেলে যাওয়া পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন অটোরিকশাচালক

বিডি নিউজ২৩: প্রভিডেন্ট ফান্ড থেকে নেওয়া ঋণ আর বেতন, বোনাসের প্রায় পৌনে চার লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন কুড়িগ্রামের রৌমারি উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী। তবে গন্তব্যে আসার পর টাকার ব্যাগ রেখেই অটোরিকশা থেকে নেমে যান তিনি।

 

অটোরিকশাচালক মো. ছটু কিছু দূর যাওয়ার পর টের পান, তাঁর অটোরিকশায় কেউ ব্যাগ ফেলে গেছেন। পরে ব্যাগটি খুলে দেখেন, ভেতরে অনেক টাকা। এরপরই ছটু বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি আর পুলিশের সহযোগিতা নিয়ে কাইয়ুম চৌধুরীর কাছে টাকাসহ ব্যাগটি ফিরিয়ে দেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরে এ ঘটনা ঘটে।

 

কাইয়ুম চৌধুরী সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়ার বাসিন্দা। তিনি কুড়িগ্রামের রৌমারি উপজেলা কৃষি কর্মকর্তা। অটোরিকশাচালক মো. ছটু সৈয়দপুর শহরের তামান্না মোড় এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় কাইয়ুম চৌধুরী কর্মস্থল থেকে বাসে করে সৈয়দপুর বাস টার্মিনালে নামেন। এ সময় তাঁর সঙ্গে প্রায় পৌনে চার লাখ টাকার একটি ব্যাগ ছিল। পরে বাস টার্মিনালে নেমে একটি অটোরিকশায় চেপে নিয়ামতপুর সরকারপাড়ার বাসায় আসেন। তবে ভুল করে তিনি তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগটি অটোরিকশায় রেখেই বাড়িতে ঢুকে পড়েন। বাড়িতে ঢোকার কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, ব্যাগটি তিনি অটোরিকশায় ফেলে এসেছেন। তৎক্ষণাৎ অটোরিকশার সন্ধানে বেরিয়ে পড়েন তিনি।

 

এদিকে ছটু টাকার ব্যাগসহ অটোরিকশাটি চালিয়ে শহরের দিকে চলে যান। পথে শহরের বঙ্গবন্ধু সড়কের মুন্সিপাড়া মোড় অতিক্রম করার সময় টাকার ব্যাগটি রাস্তার ওপর পড়ে যায়। এ সময় ব্যাগটি ছটুর নজরে পড়ে। পরে তিনি সেটি খুলে দেখতে পান, ওই ব্যাগে টাকা রয়েছে। তখনই ছটু বিষয়টি বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলার তামান্না মোড় হাজারীহাট শাখার নেতাদের জানান। সংগঠনটির সভাপতি মঞ্জুর হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আরজু রহমান টাকার মালিকের সন্ধান করতে থাকেন। এদিকে কাইয়ুম চৌধুরীও টাকা হারানোর বিষয়টি থানায় জানান।

 

পরে ছটুকে সঙ্গে নিয়ে ওই সংগঠনের নেতারা কাইয়ুম চৌধুরীকে খুঁজে বের করেন। রাতেই শহরের বঙ্গবন্ধু চত্বরের ট্রাফিক পুলিশ বক্সে টাকার মালিককে ডেকে আনা হয়। পরে নীলফামারীর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু নাহিদ পারভেজ চৌধুরীর মাধ্যমে ব্যাগে থাকা পৌনে চার লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয় ওই কৃষি কর্মকর্তাকে।

 

পুলিশ পরিদর্শক আবু নাহিদ পারভেজ চৌধুরী বলেন, ‘অটোরিকশাচালক ছটুর সততা সত্যিই প্রশংসনীয়। এ জন্য তাঁকে আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাঁর এ সততা দৃষ্টান্ত হয়ে থাকবে।

এক যাত্রীর ফেলে যাওয়া পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন অটোরিকশাচালক

এক যাত্রীর ফেলে যাওয়া পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন অটোরিকশাচালক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.