• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা: বিএনপির সাবেক এমপিসহ ৪ জনের যাবজ্জীবন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
শেখ হাসিনার গাড়িবহরে হামলার দায়ে বিএনপির সাবেক এমপিসহ চারজনের যাবজ্জীবন।
প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা: বিএনপির সাবেক এমপিসহ ৪ জনের যাবজ্জীবন

শেখ হাসিনার গাড়িবহরে হামলার দায়ে বিএনপির সাবেক এমপিসহ চারজনের যাবজ্জীবন।

বিডি নিউজ২৩: সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলা ছিল। একই মামলায় আরও ৪৪ জনের সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুটি মামলার একই রায় পৃথক পৃথকভাবে চলবে।

 

আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় ঘোষণা করেন। মামলায় সাজাপ্রাপ্ত ৪৮ জনের মধ্যে ১৩ জন পলাতক রয়েছেন।

 

এদিকে মামলার রায় উপলক্ষে আজ সকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ৩৪ জন আসামিকে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর কাঠ গোড়ায় হাজির করানো হয়। এ ছাড়া জামিনে থাকা অ্যাড. আব্দুস সাত্তার ব্যতীত অ্যাড. আব্দুস সামাদ, ইয়াছিন, কামরুল ও শেলী আদালতে হাজিরা দেননি।

 

সকাল সোয়া ১০টায় বিচারক বিশ্বনাথ মণ্ডল রায় পড়ে শোনান। রায়ে বলা হয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের এফ ধারায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, রঞ্জু ও পলাতক আসামি আব্দুল কাদের বাচ্চু, রিপন প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। অপর ৪৪ জন আসামির প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হলো।

 

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অতিরিক্ত পিপি অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান প্রমুখ। অ্যাড. আব্দুল লতিফ বলেন, এ রায়ে আমরা খুশি।

 

এদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাড. আব্দুল মজিদ, অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. শাহানারা বকুল প্রমুখ। শাহানার বকুল বলেন, ‘এ রায়ে তারা খুশি নন। পূর্ণাঙ্গ রায়ের কাগজ হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তবে রায় শোনার পর আসামিপক্ষের স্বজনরা আদালত চত্বরে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে বিএনপি নেতা মমতাজুল ইসলাম চন্দন, মন্টুসহ চারজনকে আটক করে। তবে পুলিশ এ বিষয়ে কোনো কথা বলতে চায়নি।

 

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার ওপর জেলা বিএনপির সভাপতি ও তৎকালীন এমপি হাবিবুল ইসলাম হাবিব ও বিএনপি নেতা রঞ্জুর নির্দেশে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার ওপর আড় করে দিয়ে তাঁর গাড়িবহরে হামলা চালান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারপিট করা হয়।

শেখ হাসিনার গাড়িবহরে হামলার দায়ে বিএনপির সাবেক এমপিসহ চারজনের যাবজ্জীবন।

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা: বিএনপির সাবেক এমপিসহ ৪ জনের যাবজ্জীবন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.