• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাংলাদেশে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক হিন্দু পরিবার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
বাংলাদেশে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক হিন্দু পরিবার
বাংলাদেশে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক হিন্দু পরিবার

বাংলাদেশে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক হিন্দু পরিবার

বিডি নিউজ২৩: পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আইনের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সনাতন (হিন্দু) ধর্মালম্বী এক পরিবারের চার সদস্য। মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতি-নীতি, চাল-চলন ভালো লাগায় স্বেচ্ছায় ও স্বজ্ঞানে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

 

বিষয়টি গত শনিবার (৮ এপ্রিল) যোহরের নামাজের সময় স্থানীয় মুসল্লীদের জানিয়েছেন পঞ্চগড় বাজার মসজিদের ইমাম ওমর ফারুক।

 

ইসলাম ধর্মে ধর্মান্তরিত চারজন হচ্ছেন- পঞ্চগড় বাজার পঞ্চগড় বাবু ক্ষিতিশ চন্দ্র ভক্তের ছেলে অরুন কুমার ভক্ত (৪২), নুর মোহাম্মদের স্ত্রী জ্যোতি রাণী সরকার (৩২), তাদের দুই ছেলে ইশান ভক্ত অনিরুদ্ধ (৯) ও আরিন (৮)।

 

অরুন কুমার ভক্তের পরিবর্তিত নাম নুর মোহাম্মদ, তার স্ত্রীর নাম মোছা. সুমাইয়া আক্তার, বড় ছেলের নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং ছোট ছেলের নাম মোহাম্মদ ইবনে আলী।

 

গত ১ মার্চ পঞ্চগড়ের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ্যাফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করেন তারা। সদ্য মুসলিম হওয়া নুর মোহাম্মদ বলেন, আমরা দীর্ঘদিন যাবত মুসলমান ধর্মের রীতিনীতি অবলোকন করছি।

 

আমি ও আমার স্ত্রী পরামর্শ করে নিজেদের ইচ্ছায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সন্তানদের নিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেই। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন সত্য ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে পারি।

বাংলাদেশে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক হিন্দু পরিবার

বাংলাদেশে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক হিন্দু পরিবার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.