• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ভাবে পুকুর খনন করায় ১ জনের জেল!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ভাবে পুকুর খনন করায় ১ জনের জেল!
রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ভাবে পুকুর খনন করায় ১ জনের জেল!

রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ভাবে পুকুর খনন করায় ১ জনের জেল!

 

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩ঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে অবৈধভাবে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

 

শনিবার (৯ এপ্রিল) রাতে বেলপুকুর থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ এই অভিযান পরিচালনা করেন। এসময় পুকুর খনন কাজে জড়িত বানি ইসরাইল নামের একজনকে আটক করা হয়। তিনি বানেশ্বর ইউনিয়নের ধলাট গ্রামের বাসিন্দা।

 

এদিকে পুঠিয়া উপজেলা প্রশাসন কঠরে থাকলেও, বাগমারা-দুর্গাপুরে যেন কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না অবৈধভাবে পুকুর খনন করে মাটি বহন করা। অবৈধ ট্রাক্টরে করে মাটি বহনের ফলে নষ্ট হচ্ছে পুঠিয়া দুর্গাপুর বাগমারা উপজেলার পাখা রাস্তাগুলো। ইতোমধ্যেই পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু এর নেতৃত্বে বিশাল মানববন্ধন করা হয়েছে তাতেও কোন ফল আসছে না। পুঠিয়া থেকে তাহেরপুর এই সড়কে মাটি ওঠার কারণে, রাস্তা নষ্ট হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। আর বাইক চালকদের জন্য মরণ ফাঁদ হয়ে উঠতে পারে। শুধু আঞ্চলিক সড়ক নয় ঢাকা-রাজশাহী মহাসড়কও কখনো কখনো দেখা যাচ্ছে মাটি বাহিত ট্রাক্টর। এই ট্রাক্টর এর মাটি মহাসড়কে পড়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন হারিয়েছেন প্রাণ, ঘটেছে দুর্ঘটনা। একটু বৃষ্টি পড়লে এই রাস্তাগুলো হয়ে উঠবে মরণ ফাঁদ। কখনো কখনো তাজা মাছ বহনকারী ট্রাক থেকেও পানি পড়ে পিচ্ছিল হওয়ার কারণে রাস্তায় ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় ও সাধারণ মানুষেরা সরাসরি দুষছেন প্রশাসনকে। বর্তমানে এভাবে পুকুর খনন বন্ধ ও অবৈধভাবে রাস্তা দিয়ে মাটি টানা কাজ বন্ধ হোক, চান অধিকাংশ মানুষ।

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর ইউনিয়নের ধলাট এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়ে বানি ইসরাইল নামে একজনকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের জেল দেওয়া হয়েছে। আসামিকে রাতেই বেলপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। এবং রবিবার সকালে তাকে জেল হাজতে পাঠাতে বলা হয়েছে। এছাড়াও পুকুর খনন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও স্কেবেটর আজকের মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

 

এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ রহুল আমিন বলেন, রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১ বছরের জেল দিয়ে থানায় পাঠিয়েছে।  আমরা আজ রবিবার সকালে তাকে জেল হাজতে পেরন করছি। (বিশেষ: দ্রষ্টব্য:) ছবিটি কেবলমাত্র প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।

রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ভাবে পুকুর খনন করায় ১ জনের জেল!

রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ভাবে পুকুর খনন করায় ১ জনের জেল!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.