• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পায়ুপথে হেরোইন বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
পায়ুপথে হেরোইন বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪
পায়ুপথে হেরোইন বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

পায়ুপথে হেরোইন বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

বিডি নিউজ২৩: র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল দল জামালপুর জেলার সদর থানাধীন ছোনটিয়া এলাকা হতে অভিনব কৌশলে পায়ুপথের ভিতর মাদক দ্রব্য হেরোইন বহনকারী মোঃ পিয়ারুল ইসলাম (৩৫) কে অদ্য ০২ এপ্রিল ২০২৩ ইং তারিখ ১২:৩০ ঘটিকায় গ্রেফতার করে।

 

গ্রেপ্তারকৃত মোঃ পিয়ারুল ইসলাম (৩৫)এর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও নগদ- ৫০০/- টাকা এবং একটি মোবাইল ফোন -(সীমসহ) উদ্ধার করা হয় ।

 

অদ্য ০২/০৩/২০২৩ ইং তারিখ ১২.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী হতে পেটের ভিতর বহন করে হেরোইন একটি চালান জামালপুর আসার সংবাদ জানতে পেরে জামালপুর জেলার সদর থানাধীন ছোনটিয়া মোড়স্থ জনৈক মোঃ আশরাফুল এর কামারের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ পিয়ারুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আব্দুল ওয়াদুদ, সাং- মাদার পুর, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।

 

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার পায়ুপথের ভিতর মাদক বহন করে। পরবর্তীতে ধৃত আসামীকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী আটককৃত মোঃ পিয়ারুল ইসলাম (৩৫) এর শারীরিক পরীক্ষা করানো হলে তার পায়ুপথের ভিতর ফরেন অবজেক্ট সনাক্ত হয়। পরবর্তীতে জামালপুর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের ৩য় তলায় পুরুষ ওয়ার্ডের ভর্তি থাকাকালীন সময়ে কর্তব্যরত চিকিৎসক ধৃত আসামীর পায়ুপথের অভ্যন্তরে থাকা কালো কসটেপ দ্বারা মোড়ানো ক্ষুদ্র ক্ষুদ্র ০২ টি প্যাকেটে থাকা ১০০ (একশত) গ্রাম হেরোইন কথিত মাদক দ্রব্য পায়ুপথ দিয়ে বাহির করেন এবং আসামীর নিকট হতে নগদ-৫০০/- টাকা এবং ০১ টি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার  করে। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য- ১০,০০,০০০.০০ (দশ লক্ষ) টাকা। অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।।

পায়ুপথে হেরোইন বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

পায়ুপথে হেরোইন বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.