• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ৩ মাস পরেও খোঁজ মিলেনি আলমগীরের

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ৩ মাসেও খোঁজ মিলেনি আলমগীরের
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ৩ মাসেও খোঁজ মিলেনি আলমগীরের

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ৩ মাসেও খোঁজ মিলেনি আলমগীরের

আব্দুল খালেক, দুর্গাপুর, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিসমত হোজা গ্রামের সৈয়দ আলীর ছেলে আলমগীর হোসেন (আলম) (৪২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। নিখোঁজের গত ৩ মাস অতিবাহিত হলেও আলমগীরের সন্ধান পাননি তার পরিবার।

 

আলমগীরের মা জহুরা বেগম জানান, তার ছেলে আলমগীর হোসেন আলম গত ১৫ ডিসেম্বর তার নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। আলম এর আগে একবার লোকের সাথে কাজের জন্য ফরিদপুরে গিয়েছিলো। আমরা সেখানেও খবর নিয়েছি কিন্তু তার কোনো খোঁজ পাচ্ছি না। আলম এলাকার তেমন কোনো লোকজনদের সাথে ওঠাবসা করতেন না । আলমগীরের স্ত্রী ও দুই সন্তানও রয়েছে। নিখোঁজের সময় তার পড়নে ছিলো কালো রঙ্গের কোর্ট ও কালো লুঙ্গি। উচ্চতা ৫ফুট গায়ের রং শ্যামলা আলম রাজশাহী আঞ্চলিক ভাষায় কথা বলে।

আলমগীরের মেয়ে আখি খাতুন বলেন,আমার বাবা একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি এলাকার কোন মানুষের সাথে ওঠাবসা করতেন না কোন প্রকার ঝট ঝামেলায় মধ্যে থাকবেন না। কিন্তু হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়।আমরা পারিবারিক ভাবে খুবই ভেঙে পড়েছি।

 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাজমুল হক জানান,এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। তবে অভিযোগ বা যদি হয়েছে কিনা তাও বলতে পারছি না। যদি হয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেব।

 

উক্ত ব্যাক্তির সন্ধান পেলে নিন্মের নম্বরে অথবা দুর্গাপুর থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার। যোগাযোগের নম্বর ০১৩১৩৯৯৯৮৫৫।

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ৩ মাসেও খোঁজ মিলেনি আলমগীরের

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ৩ মাসেও খোঁজ মিলেনি আলমগীরের

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.