• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় ২৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
পুঠিয়ায় ২৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পুঠিয়ায় ২৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধান এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।

 

এ সময় পুঠিয়া উপজেলার ২৬৫০ জন কৃষকদের মাঝে এই বীজ ও সার দেওয়া হয়। এদের মধ্যে ২৩০০ জনকে এক কেজি করে পাটের বীজ দেওয়া হয়। এছাড়াও ৩৫০ জন কৃষকের মাঝে দেওয়া হয় ৫ কেজি করে আউশ উফসি ধানের বীজ, পাশাপাশি ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়। বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপজেলার কৃষকদের মাঝে ব্যাপক খুশি আর আনন্দ দেখা গেছে। কৃষকরা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। এমন ধারা অব্যাহত থাক চান কৃষকরা।

 

বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ডাক্তার মনসুর রহমান এমপি।

 

এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি. এম. হিরা বাচ্চু,  চেয়ারম্যান উপজেলা পরিষদ, পুঠিয়া, রাজশাহী। মোঃ জিলুর রহমান, চেয়ারম্যান ভালুকগাছী ইউনিয়ন পরিষদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতি ছিলেন, নূরুল হাই মোহাম্মদ আনাছ, (পিএএ) উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী। আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুঠিয়া, রাজশাহী।

পুঠিয়ায় ২৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পুঠিয়ায় ২৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.