বিডি নিউজ২৩: ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি) মামলায় জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আটক করেছে পুলিশ। সৌদি আরব থেকে দেশে ফেরার পর শনিবার (১৮ মার্চ) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে নিউজজিকে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
তিনি বলেন, তাকে (মাহিকে) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তার নামে মামলা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। তাকে গ্রেপ্তার দেখানো হবে।
মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। মামলায় ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বাসন মেট্রো থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। (সুত্র: ডিবিসি নিউজ)

হজ্জ থেকে ফিরে এয়ারপোর্টেই আটক মাহিয়া মাহি আটক