বিডি নিউজ২৩: রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের দি স্কলার প্রি-ক্যাডেট একাডেমি বার্ষিক গনিত প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার ৪৫৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কমিশনার জলিদা,
পরিচালক পরিষধের রাশিদুল ইসলাম, মিজানুর রহমান ও নাবিল আল আব্দুল্লাহ সহ শিক্ষক অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন প্রতিঠানের সভাপতি ও দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহনান মিঠু।
উল্লেখ প্রতিষ্ঠানটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো, এখনও অব্দি সুনামের সাথে তাদের পাঠদান অব্যহত রেখেছে।
প্রধান অতিথি বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা বলেন, শিক্ষার বিকাশে ছাত্র/ ছাত্রীদের প্রতিযোগিতা ও খেলাধুলার একান্ত প্রয়োজন তা অবশ্যই শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে হবে।
সভাপতির বক্তব্যে পৌর- মেয়য় সাজেদুর রহমান মিঠু বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা খুবই আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন এবং তা অব্যহত থাকবে।
অনুষ্ঠানের শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“দি স্কলার প্রি-ক্যাডেট একাডেমি”র বার্ষিক গনিত প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত