ইমাম হোসাইন’ বিডি নিউজ২৩:সারা দেশের ন্যায় নানান আয়োজনে রাজশাহীর পুঠিয়া উপজেলায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।
মঙ্গলবার (৭ই মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়, পরে উপজেলার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএম হিরা বাচ্চু, চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ, আব্দুল মতিন মুকুল, পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান। আরাফাত আমান আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ফারুক হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) পুঠিয়া থানা, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নুরুল হাই মোহাম্মদ আনাছ (পিএএ), পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার।
বিশেষ অতিথির বক্তব্যে জিএম হিরা বাচ্চু বলেন, ৭ই মার্চ বাঙালি জাতির জীবনে সবচেয়ে স্মরনীয় দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাঙলির আন্দোলনকে আরো ত্বরান্বিত করে এবং যার মাধ্যমে অবশেষে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পাই।

রাজশাহীর পুঠিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত