• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

লাইসেন্স হাতে পেয়ে দেখলো মেয়াদ শেষ ৬ বছর আগেই

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
বিডি নিউজ২৩
লাইসেন্স হাতে পেয়ে দেখলো মেয়াদ শেষ ৬ বছর আগেই

লাইসেন্স হাতে পেয়ে দেখলো মেয়াদ শেষ ৬ বছর আগেই। বিডি নিউজ২৩: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাজশাহী অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছিলেন নাহিদ হোসাইন সবুজ। পাঁচ দফা ঘুরে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দেখা মেলে লাইসেন্সের। তবে হাতে পেয়ে রীতিমতো চমকে ওঠেন তিনি। দেখেন, ছয় বছর আগেই শেষ হয়েছে এর মেয়াদ।

 

সবুজ জানান, ২০২১ সালে লাইসেন্স করতে দেন। এরপর পরীক্ষা শেষে তাকে দেওয়া হয় একটি স্লিপ। কিন্তু মঙ্গলবার হাতে পাওয়া লাইসেন্স কার্ডে আছে অসঙ্গতি। কার্ডে লাইসেন্স দেওয়ার তারিখে আছে ২০১১ সালের ১৩ অক্টোবর আর মেয়াদ শেষ হওয়ার তারিখে আছে ২০১৬ সালের ১২ অক্টোবর।

 

সবুজ বলেন, ‘অনেক ঝামেলা শেষে আজ লাইসেন্স হাতে পেয়েছি। কিন্তু এখন কী করবো এ কার্ড। এর মেয়াদই নেই। আমি তো ভুল করিনি। কিন্তু তারা এখন কার্ডটি ঠিক করে দেবে না। আমাকে দেওয়া স্লিপও তারা নিয়ে নিয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘আমি একজন প্রফেশনাল চালক। মাছের গাড়ি নিয়ে রাজশাহী থেকে ঢাকা যাই। এখন আমি কীভাবে গাড়ি চালাবো। বিআরটিএ অফিস বলেছে এটি তাদের ভুল নয়। আবার কার্ড (লাইসেন্স) করতে দিতে হবে।’

 

এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. আব্দুল খালেক জাগো নিউজকে বলেন, এটি প্রিন্টিং মিস্টেকের কারণে হয়েছে। কার্ড যে কোম্পানি প্রিন্ট করছে তাদের ভুল। আপনি তাকে আমার কাছে আসতে বলবেন। আগামী সপ্তাহে কোম্পানির কাছে আবেদন করে কার্ডটি ঠিক করে দেবো।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.