ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: প্রধামন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে, নূরুল হাই মোহাম্মদ আনাছ, (পিএএ) উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া, এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান, সংসদ সদস্য ৫৬, রাজশাহী-০৫, সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি জি. এম. হিরা বাচ্চু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ পুঠিয়া। আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া উপজেলা। ফারুক হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), পুঠিয়া থানা। আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা, এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরো অনেকেই।