• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, ম্যানেজ করেই চলেছে ইটভাটা!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
বিডি নিউজ২৩
পুঠিয়ায় ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, ম্যানেজ করেই চলেছে ইটভাটা!

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: পরিবেশ অধিদফতরের কোনো ছাড় পত্র ছাড়াই দেদারছে  চলছে ইটভাটা। উল্টো এক ইটভাটা মালিক দাবি করেন তিনি সবাইকে ম্যানেজ করেই চালাচ্ছেন তার ইটভাটা।

 

এলাকাবাসির পক্ষ থেকে মৌখিক ভাবে বহুদিন থেকেই অভিযোগ আসছে যে, উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের, ভরতমাড়িয়া গ্রামের পাশে দনকুড়িতে আয়ুব আলীর ইটভাটায় কয়লার পরিবর্তে গাছ কেটে, গাছ (খড়ি) দিয়েই পোড়ানো হচ্ছে ইট, চালানো হচ্ছে ইটভাটা।

 

এমন অভিযোগের সত্যতা জানতে সরেজমিনে সেখানে গেলে দেখা যায়, গাছের অংশ (খড়ি) দিয়েই পোড়ানো হচ্ছে ইট। বিবিএফ নামের ওই ইটভাটায় কখনো নাকি কয়লা দিয়ে পোড়ানোই হয়নি ইট। বিবিএফ নামের ওই ইটভাটা য় সাংবাদিকরা সেখানে কয়লার কোন অস্তিত্বই দেখতে পায়নি। গাছের অংশ (খড়ি) দিয়ে পোড়ানো হচ্ছে ইট। ইটভাটার চারিধারে কাটা গাছের বহু অংশ দেখা যায় পড়ে থাকতে, আর সেগুলো দিয়ে চলছে ইটভাটা।

 

গাছ দিয়ে ইটভাটা চালানোর বিষয়ে জানতে চাইলে সেখানে কর্মরত শ্রমিকরা বলেন, কয়লার অনেক দাম, তাই গাছ দিয়ে ইটভাটা চালানো হচ্ছে। পোড়ানো হচ্ছে ইট।

 

এ বিষয়ে জানতে ইটভাটার ম্যানেজার শামীম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়লার দরকার নেই, গাছ (খড়ি) দিয়ে ইট পড়ানোর আমাদের অনুমতি রয়েছে।

 

এ বিষয়ে জানতে বিবিএফ ইটভাটার মালিক আইয়ুব আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশের সকল ইটভাটা অবৈধ। সবখানে ম্যানেজ করেই আমার ইটভাটা চলছে। আমরা সরকারকে সবচেয়ে বেশি ভ্যাট ট্যাক্স দিয়ে কাজ করছি। গাছ (খড়ি) দিয়ে ইটভাটা চালানোর অনুমতি আছে বলেই, আমরা গাছের অংশ (খড়ি) দিয়ে ইটভাটায় ইট পড়াচ্ছি।

 

এদিকে গাছ দিয়ে ইটভাটা চালানোর বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন তিনি বলেন, আমরা ইতোমধ্যেই অবৈধ ২৫ টি ইটভাটা বন্ধ করে দিয়েছি। ইটভাটা য় গাছ পোড়ানো সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। যদি কেউ গাছ দিয়ে ইটভাটা চালায় তা পরিবেশের জন্য ক্ষতিকর এবং অন্যায়। আমরা প্রতিনিয়ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এত বেশি ইটভাটা যে সবখানে সব সময় যাওয়া সম্ভব হচ্ছে না। তাই যেগুলো ইটভাটা অবৈধভাবে চলছে, আমরা খুঁজে বের করে সেই ইটভাটা গুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

 

আরো বিস্তারিত আসছে ভিডিওতে….

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.