• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

অতিরিক্ত ডিআইজির বাসায় ডাকাতি, জিম্মি করে নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
বিডি নিউজ২৩
অতিরিক্ত ডিআইজির বাসায় ডাকাতি, জিম্মি করে নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

বিডি নিউজ২৩: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বেলতলী এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

 

এ সময় অতিরিক্ত ডিআইজির বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের বাবা আব্দুল বাতেন জানান, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী এলাকায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন।

 

তাদের ছেলে এম এ জলিল সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) হিসেবে কর্মরত আছেন। শনিবার মধ্যরাতে ১৪/১৫ জনের একদল ডাকাত কালো পোশাক পড়ে তাদের বাড়িতে হানা দেয়।

 

এক পর্যায়ে তাদের আধাপাকা বাড়ির ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ডাকাত সদস্যরা। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে ঘরে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৮ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। একপর্যায়ে ডাকাতরা চলে গেলে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানা পুলিশ।  

 

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) এম এ জলিল তাদের বাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন।  

 

মাওনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। (৭১টিভি)

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.