মিজানুর রহমান, হবিগঞ্জ প্রতিনিধি- বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে অদ্য ২৫ শে ফেব্রুয়ারী রোজ শনিবার হবিগঞ্জ জেলা যুবলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ মাসুক, ইন্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিকুজামান হিরাজ, সমাজ কল্যান সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন সম্পাদক মন্ডলীর নেতৃবৃন্দ যথাক্রমে ডা: পিন্টু, আলম মিয়া, সবুজ, মিলন, বাহার, নাজু, শাওন, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবনেতা সাঈদুর, মহিবুর রহমান মাহি সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠন, ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ।