• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুরে পুরাতন ইট দিয়েই চলছে রাস্তার কাজ, প্রকৌশলীও বলছে এটাই হওয়ার কথা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

ইমাম হোসাইন, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর এলাকায় এলজিইডির রাস্তার কাজে নতুন ইটের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে পুরাতন ইট।

 

গত কয়েকদিন থেকে ওই রাস্তায় এলজিইডি র রাস্তার কাজ চলছে।

 

এলাকাবাসীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

 

জানা যায় যে, রাজশাহীর “রুকাইয়া কনস্ট্রাকশন” নামের এক কন্ট্রাকটর, এলজিইডির সাড়ে ৩ কিলোমিটার রাস্তার কাজ করছেন। এই কাজের বাজেট ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। এই কাজে তারা ব্যবহার করছেন নতুন ইটের পাশাপাশি পুরাতন ইট। এতে করে স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তবে এই ইট গুলো এর আগেও ব্যবহার করা হয়েছিল ওই একই রাস্তায়। যা তুলে আবারও নতুন করে ওই একই রাস্তার দুই ধারের এজিং এ ব্যবহার করা হচ্ছে।

 

স্থানীয়রা মনে করছেন আগে ওই একই রাস্তায় যে ইট ব্যবহার করা হয়েছিল আবার সেই পুরাতন ইট তুলে, আবার নতুনের সাথে মিশিয়ে কাজ করা হচ্ছে। এতে করে রাস্তার কতটা ভালো হবে সেটা তাদের প্রশ্ন। তবে স্থানীয়রা চান পুরাতন ইট সহ রাস্তার পুরাতন সামগ্রী সরিয়ে নতুনভাবে, সব কিছু নতুন দিয়ে যেন কাজ করা হয়।

 

এই বিষয়ে ৩ নং পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী খাঁন তিনি বলেন, বিষয়টি আমি ওভাবে জানি না, তবে বিষয়টি আমি দেখছি।

 

এই বিষয়ে রুকাইয়া কনস্ট্রাকশন এর কনট্রাক্টর সম্রাট বলেন, ইট যেভাবে দেওয়া হচ্ছে সেটা ঠিক আছে। সিডিউলের নিয়ম অনুযায়ী যেগুলো আগে ব্যবহার করা পুরাতন ইট আছে এবং ভালো আছে সেগুলো আবার ব্যবহার করার কথা রয়েছে।

 

মুঠোফোনে এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে, দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ তিনিও একই কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.