• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

৫ম শ্রেণীর শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

বিডি নিউজ২৩: নওগাঁর মান্দায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা। আসামি পলাতক। নওগাঁর মান্দায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া (১১ বছর) বয়সের এক মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় চালায় মামুন নামের এক বখাটে যুবক।

 

গত (১৫ ফেব্রুয়ারি) উপজেলার কুসুম্বা ইউপির বড়পই পুর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। 

 

মামলার সূত্রে জানা যায়, সোলাইমানিয়া দারুল কুরআন মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী, ঘটনার দিন বাড়ির পাশে পেঁয়াজ খেতে পিয়াজ তুলতে যান। এসময় একই গ্রামের মৃত আয়েন উদ্দিন সরকারের ছেলে মামুন হোসেন (৩৫) ওই ছাত্রীকে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যর্থ হয়ে পরে জোরপূর্বক কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত মামুন ঘটনাস্থল থেকে শটকে পড়ে।

 

ঘটনায় অভিযুক্ত মামুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে পলাতক থাকায় এবং তার মুঠোফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর- এ আলম সিদ্দিকী জানান, ধর্ষণ চেষ্টা ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করার সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের তৎপরতা চলছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.