• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে ৩ তলা থেকে ফেলে দিল স্বামী!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

বিডি নিউজ২৩: রাজশাহীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত গৃহবধূকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৩টার পর স্বামী আনিকের সঙ্গে টাকা নিয়ে ওই গৃহবধূর কথাকাটাকাটি হয়। নেশার টাকা না পেয়ে আনিক স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেন। এরপর স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

ওসি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আনিককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, আহত গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে ৪১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.