• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

জুতা পায়ে শহীদ বেদীতে প্রধান শিক্ষক, নিজেই দিলেন পোস্ট!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

বিডি নিউজ২৩: কুমিল্লার দেবীদ্বারে শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন এক স্কুলের প্রধান শিক্ষক। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে উপজেলার মহেশপুর উচ্চ বিদ্যালয়ে।

 

স্থানীয়রা জানায়, সকালে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ সময় স্কুলে নির্মিত শহীদ মিনারের বেদীতে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জুতা পায়ে উঠে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় কয়েকটি ছবি তুলে প্রধান শিক্ষক তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।

 

শিক্ষকের জুতা পায়ে শহীদ বেদীতে ফুল দেওয়ার আরো কয়েকটি ছবি স্থানীয় একাধিক ব্যক্তি পোস্ট করেছেন। ঘটনার ঘণ্টাখানেক পর জুতা পায়ের ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন ওই শিক্ষক।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ‘জুতা পায়ে শহীদ মিনারে ওঠা ঠিক হয়নি। এমন ঘটনা আর ঘটবে না।’

 

মহেশপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ডালিম মিয়া বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাটি দুঃখজনক। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ছবিটি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.