বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ায় সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা ছিল নানান আয়োজন। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, পুঠিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু।
উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু ফুল দেয়ার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। এবং শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল নানান আয়োজন। এ আয়োজনে উপজেলার জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাগনও দিবস টি পালন করেন।
অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন, পুঠিয়া, রাজশাহী কর্তৃক গৃহীত কর্মসূচি
প্রতিযোগিতার বিষয়: ১. সুন্দর হস্তাক্ষর লেখা। ২. বই পড়া। ৩. বাংলা বানান। ৪. দেশাত্মবোধক গান। ৫. কবিতা আবৃত্তি। এই প্রতিযোগিতাগুলো তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়: ক গ্রুপ ( ১ম- ৫ম) খ গ্রুপ (৬ষ্ঠ- ৮ম) গ গ্রুপ (৮ম- ১০ম)
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম হীরা বাচ্চু, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল হাই মোহাম্মদ আনাস (পিএএ), উপজেলা নির্বাহী অফিসার পঠিয়া, রাজশাহী। এ সময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল মতিন মুকুল, পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান। আরাফাত আমান আজিজ, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন। লায়লা আখতার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহ উপজেলার আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।