• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় একুশের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ পুষ্পস্তবক অর্পণ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
পুঠিয়ায় একুশের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ পুষ্পস্তবক অর্পণ
পুঠিয়ায় একুশের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ পুষ্পস্তবক অর্পণ

বিডি নিউজ২৩: মায়ের ভাষার মর্যদা রক্ষার দাবিতে জীবন উৎসর্গকারী শহীদদের পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্যদিয়ে সারাদেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন। এ সময় শ্রদ্ধার ফুল হাতে নিয়ে শোকের আবেশে খালি পায়ে তারা এগিয়ে যান শহীদ মিনারের দিকে।

 

পুঠিয়ায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুলিশের পক্ষ থেকে সশস্ত্র অভিবাদন জানানো হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারও শহীদ মিনারে পুস্তক অর্পণ করেন।

 

এরপর শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে প্রচুর মানুষের ঢল নামে। আওয়ামী লীগ, ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিশু-কিশোর, বৃদ্ধ সবাই ফুল হাতে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে আসেন ভাষা শহীদদের। পুঠিয়া উপজেলার সাংবাদিকরাও শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

 

নুরুল হাই মোহাম্মদ আনাস, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার দিবসটির তাৎপর্যের উপর আলোকপাত করেন। আলোচকগণ তাদের আলোচনায় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভে ভাষা শহিদদের চূড়ান্ত আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা ও সম্মানকে সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.