• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় নামাজ পড়তে ঢুকে ভ্যানগাড়ি হারালেন বৃদ্ধ নাজিমউদ্দিন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় নামাজ পড়তে ঢুকে ভ্যানগাড়ি হারালেন বৃদ্ধ নাজিমউদ্দিন
রাজশাহীর পুঠিয়ায় নামাজ পড়তে ঢুকে ভ্যানগাড়ি হারালেন বৃদ্ধ নাজিমউদ্দিন

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ মাগরিবের নামাজরত অবস্থায় ভ্যান চুরি হয়ে গেছে ভ্যানচালক নাজিমুদ্দিনের (৫০)। তিনি পুঠিয়ার ধনন্ঞ্জয় পাড়া গ্রামের আজমত আলীর ছেলে। 

 

বৃহস্পতিবার (১৬ ই ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের সময় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের সামনে থেকে তার ভ্যানটি চুরি হয়।

 

ভ্যানচালক নাজিমুদ্দিন জানান, মাগরিবের আজান শুনে উপজেলা পরিষদ চত্বরের মসজিদে নামাজ পড়তে যান তিনি। এসময় তার ভ্যানটি মসজিদের সামনে একটি গাছের সাথে বেঁধে রাখেন। নামাজ শেষে বাহিরে এসে দেখেন তার ভ্যানটি চুরি হয়ে গেছে। তার সংসার চলে ভ্যান চালিয়ে উপার্জনের টাকায়। তিনি আরও জানান, তার ভ্যানটির মূল্য পন্ঞ্চাশ হাজার টাকা।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু বলেন, মসজিদ চত্বরসহ পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আছে। আমরা তার হারিয়ে যাওয়া ভ্যানটি খুঁজে বের করার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.