• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দেশ বিরোধী অপশক্তি রুখতে আমরা ঐক্যবদ্ধ, তাহেরপুরে শান্তি সমাবেশে- মেয়র কালাম

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ বিএনপি  ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে রাজশাহী’র বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা শহীদ মিনার চত্ত্বরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

শান্তি সমাবেশের পূর্বে একটি শান্তি মিছিল করা হয়। মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়।

 

এতে উপজেলার পৌরসভা ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। 

 

মিছিল শেষে শহীদ মিনারে চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের  সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব রহমান বিপ্লব এর সঞ্চালনায়।

 

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগামী জাতীয় সাংসদ নির্বাচনে বাগমারা আসনের মনোনয়ন প্রত্যাশী

 

অধ্যক্ষ মোঃ কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর কলেজের অধ্যক্ষ এস এম জিয়াউদ্দিন টিপু ও সাবেক অধ্যক্ষ এবং  পৌর আওয়ামী লীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা পরিষদের সদস্য আবু জাফর মাষ্টার,রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, অধ্যাপক সত্যজিত রায় তোতা,পৌর যুবলীগের আহবায়ক আসাদুল ইসলাম, তাহেরপুর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা ,সাবেক ছাত্রলীগ নেতা কোরবান খাঁ, সাবেক ছাত্রলীগ নেতা আমিরুজ্জামান মৃধা তুহিন প্রমুখ।

 

প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম আজাদ শান্তি সমাবেশ বলেন, বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে দেশে শান্তির ‘শ’ ছিলো না। জামায়াত বিএনপি দেশে অপরাজনীতি করে একটি সন্ত্রাসী গোষ্ঠী নৈরাজ্য  ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলো। দেশেবাসী তাদের সেই নৈরাজ্য ও অপরাজনীতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার, দেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নদেষ্টা। তিনি দেশকে ডিজিটাল করে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই লক্ষে তার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ। কোনো অপশক্তিকে শান্তিপূর্ণ দেশে অশাস্তি সৃষ্টি করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন মেয়র। 

 

শান্তি সমাবেশে তাহেরপুর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা বলেন, আওয়ামী লীগ শান্তিপ্রিয় একটি দল। বিএনপি-জামায়াতের মতো সন্ত্রাসী দল নয়। তারা বর্তমান সরকারের উন্নয়নে ঈষাণিত হয়ে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা তাদের অপপ্রচারে বিভ্রান্ত হয় না। আর যদি বিএনপি-জামায়াত নৈরাজ্য, সন্ত্রাসী ও ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করেন তাহলে যুবলীগ তা কঠোর হাতে দমন করবে বলেও হুশিয়ারি দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.