• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় একই দিনে আ.লীগের শান্তি সভা বিএনপির পদযাত্রা পালিত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
পুঠিয়ায় একই দিলে আ.লীগের শান্তি সভা বিএনপির পদযাত্রা পালিত
পুঠিয়ায় একই দিলে আ.লীগের শান্তি সভা বিএনপির পদযাত্রা পালিত

পুঠিয়ায় আ’লীগ বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচী পালন করেছে। বানেশ্বরের দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচী কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে।

 

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বানেশ্বর ইউনিয়নের ধান হাটায় তেল-গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং ১০ দফার দাবিতে পদযাত্রা করে বানেশ্বর ইউনিয়ন বিএনপি। পদযাত্রাটি বানেশ্বর ধান হাটা থেকে শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ^র ফিলিং স্টেশন পর্যন্ত গিয়ে আবার ধান হাটায় ফিরে আসে।

 

এসময় সেখানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি নেতা আলম মেম্বার, বানেশ্বর ইউনিয়নের আহবায়ক হযরত সরকার ও সাবেক বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। পদযাত্রায় অংশ গ্রহন করে বানেশ্বর ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীগণ।

 

অপরদিকে বানেশ্বর ট্রাফিক মোড়ের বানেশ্বর সরদহ সড়কে শান্তি সমাবেশ করে পুঠিয়া উপজেলা আ’লীগ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও রাজশাহী সিটি কর্পরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান, বাংলাদেশ আ’লীগের কার্যনিবাহী সদস্য ও ববেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আক্তার জাহান, ভারপ্রাপ্ত সভাপতি রাজশাহী জেলা আ’লীগের অনিল কুমার সরকার, পুঠিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম ও পুঠিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাহারিয়ার রহিম কনক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা ও বানেশ্বর ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.