• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

মিজানুর রহমানঃ ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের নিয়ে এক ছাত্রকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে তারই সহপাঠী। আহত ছাত্রের নাম তিহাস (২১)। তিনি রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

 

বুধবার দুপুর ১ টার দিকে রাজশাহী কলেজ মাঠে ওই ছাত্রকে ছুরিকাঘাত করে তার সহপাঠীসহ দুর্বৃত্তরা।

 

পরে তার অন্য সহপাঠীরা আহত ছাত্রকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রামেকের ৭ নম্বর ওয়ার্ডে আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

 

ছুরিকাঘাত কারীর নাম কিবরিয়া। সেও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তারই সহপাঠী তিহাস তার ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেয়াই এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আর কিবরিয়ার সঙ্গে বহিরাগত আরেকজন ছিলো বলে জানা গেছে। কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর পুলিশ তাদের মতো কাজ করছে। 

 

এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুই বন্ধুর মধ্যে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রের চিকিৎসা চলছে। এ বিষয় আইনগত প্রক্রিয়া চলমান।

 

আহত শিক্ষার্থীর সহপাঠী তারেক হোসেন সজিব জানান, তিহাস ক্লাস শেষ করে মাঠে অবস্থান করেছিলেন৷ এসময় আকষ্মিকভাবে কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এভাবে ক্যাম্পাস চলাকালীন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করাই তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। 

 

এবিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক বলেন,ঘটনাটি ঘটেছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.