• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দোয়ারাবাজারে জমাজমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ আহত-৬

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
দোয়ারাবাজারে জমাজমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ আহত-৬

দোয়ারাবাজার, মোঃজুয়েল মিয়া: সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে ফুফু এবং সৎ ভাইপোর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।সোমবার (৩০ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামে এই ঘটনা ঘটে।

 

আহত লিল বানুর পক্ষের দেলোয়ার হোসেন (২২) আনোয়ার হোসেন (২৫), হাজেরা বেগম (৪৫), আব্দুল আলী (৭৫) অপরপক্ষ সৎ ভাইপো আব্দুর রাজ্জাক পক্ষের আহতরা হলেন সৎ ভাইপো আব্দুর রাজ্জাক উরুফে রবিউল্লা পাঠান (৪৫),জয়তুন নেছা(৪০) আহত সবাইকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আব্দুর রাজ্জাক, জয়তুন নেছা, দেলোয়ার হোসেন ও হাজেরা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল ফুফু লিল বানু এবং সৎ ভাইপো আব্দুর রাজ্জাকের মধ্যে।সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুফু এবং সৎ ভাইপোর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে লিল বানু পরিবারের চার সদস্য এবং আব্দুর রাজ্জাকসহ তাঁর পরিবারের দুই সদস্য আহত হয়েছেন। এতে দুই পরিবারের অন্তত ছয়জন আহত হয়েছেন। আব্দুর রাজ্জাক মাথায় আঘাতপ্রাপ্ত বমি করছেন এবং আশংকা জনক বলে জানাযায়। 

 

দোয়ারাবাজার থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.