• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ছাতকে পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো সায়েমের

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

দোয়ারাবাজার সংবাদদাতাঃ ছাতকে সুরমা ব্রিজে পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন সায়েম আহমদ (২৮)। তিনি শহরের কুমনা এলাকার আবুল হোসেনের পুত্র। শনিবার সন্ধ্যায় ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বেপরোয়া ভাবে দু’টি পিক-আপ ভ্যান সারিবদ্ধ হয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় পথচারী সায়েম আহমদ সড়কের উপর লুটিয়ে পড়েন। এতে তাঁর মাথা সহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর পরিবার সুত্র থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এ দিকে ধাওয়া করে এলাকার লোকজন সুরমা ব্রিজের টোল প্লাজায় পিক-আপ ভ্যান দু’টি আটক করেছেন। ঘাতক পিক-আপে ভ্যানের চালক পালিয়ে গেছে। একটি পিক-আপে ভ্যানের চালক মোবারক হোসেন তানভীরকে পুলিশ আটক করেছে। সে দোয়ারাবাজার উপজেলার জলসী গ্রামের আব্দুল ওদুদের পুত্র।

 

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.