• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক মুন্নাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

মোঃ জুয়েল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এনামুল কবির মুন্না (২৯) কে প্রাণনাশের হুমকি দিয়েছে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোপাইটার এরুয়াখাই গ্রামের আব্দুল খালেকের ছেলে আলীম উদ্দিন ওরফে পলাশ(৩৫)। এ ঘটনায় তিনি বুধবার রাতে(২৫ জানুয়ারি) দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।

 

এনামুল কবির মুন্না উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বাসিন্দা। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের ছাতক দোয়ারাবাজার প্রতিনিধি হিসেবে হিসেবে কাজ করছেন।

 

এনামুল কবির মুন্না বলেন, সংবাদ সংগ্রহের কাজে তিনি দুপুর ১ টায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই কমিউনিটি ক্লিনিকে যান কমিউনিটি ক্লিনিক বন্ধ দেখে ফেইসবুক লাইভ করি। এই কারণে দুপুর ১টা ৪৫ মিনিটে ০১৭২২১০৭২২৩ এই মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় আলীম উদ্দিন ওরফে পলাশ কথা কা’টা কাটির একপর্যায়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

 

সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা বলেন দ্রুত হুমকিদাতাকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেব দুলাল ধর বলেন, এ ঘটনায় এনামুল কবির মুন্না নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.