• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

জনসভা সফল করার লক্ষ্যে বাগমারা’য় জাকিরুল ইসলাম সান্টুর’ নেতৃত্বে প্রচার মিছিল

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

মিজানুর রহমানঃ আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনজসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে রাজশাহীর বাগমারায় জেলা আওয়ামী লীগের সহ- সভাপতির নেতৃত্বে বিশাল প্রচার মিছিল ও পথসভ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বেলা সাড়ে বারো ঘটিকায় বাগমারা উপজেলা সদর প্রদক্ষিণ শেষে ভবানীগঞ্জ ফেমাস কোচিং সেন্টার চত্বরে বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু।

 

পথসভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা মহিলা লীগের ত্রাণ ও সমাজ কলাণ বিষয়ক সম্পাদক সানোয়ারা খাতুন, বাগমারা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, ভবানীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি 

ফেরদৌস রহমান সহ আরও অনেকে।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নূর মোহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইয়াচিন আলী, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,আওয়ামী লীগ নেতা সুমন রেজা আকসেদ,সেলিম রেজা, বাগমারা উপজেলা ছাত্রলীগ নেতা জেবাল আহমেদ, রাকিব হোসেন, সাজেদুর রহমান, নাহিদ হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.