• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মহিষের আক্রমণে আওয়ামী লীগ নেতাসহ নিহত-৩

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

বিডি নিউজ২৩: টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। এর আগে বিকেলে হাজেরা বেগম নামে এক নারী মারা গেছেন।

 

নিহতরা হলেন উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান ও একই এলাকার কিতাব আলী। অপর নিহত হাজেরা বেগম উপজেলার তারুটিয়া গ্রামের বাসিন্দা। 

 

জানা গেছে, দেলদুয়ারের এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়া কৃষিকাজের জন্য এক জোড়া মহিষ কেনেন। গত রোববার একটি মহিষ দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। এ সময় লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামের মানুষের ওপর হামলা চালায়। পরে মহিষটিকে ধরতে গিয়ে দুই ঘণ্টায় নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। এর আগে গতকাল এক নারী মারা গেছেন। এ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.