• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

জবি নাট্যকলা বিভাগ ছাত্রলীগের নবীনদের কুইজ প্রতিযোগিতা ও ফুলের শুভেচ্ছা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

বিডি নিউজ২৩: জবি নাট্যকলা বিভাগ ছাত্রলীগের পক্ষ থেকে নবীনদের জন্য কুইজ প্রতিযোগিতা ও ফুলের শুভেচ্ছা 

 

নতুন আবর্তন বিশ্ববিদ্যালয়ে আসার আমেজে মেতে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গত ২২ শে জানুয়ারি রোজ রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ তম আবর্তনের অরিয়েন্টেশনে উৎসবমূখর হয়ে উঠে পুরো বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ। ছিলনা কোনো কিছুর কমতি। সেই সাথে নবীনদের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নাট্যকলা বিভাগ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ 

 

একজন ছাত্রলীগ কর্মী সর্বদা সৃজনশীল চিন্তা এবং গঠনমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকবে এই বিষয়কে সামনে রেখে নবীন ১৭তম আবর্তনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলতা পায় আয়োজনটি। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নাট্যকলা বিভাগ শাখার সভাপতি নাফিস ইসমাম তাশিক এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। তাছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তাকিন মিয়া, মোঃ ইবনে সিনহা ইউনুস, মিঠুন চন্দ্র দাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল হোসাইন, শৈলী কর্মকার সহ আরও অনেকে। 

 

নাট্যকলা বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি নাফিস ইসমাম তাশিক বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাস ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। মেধাবী ও স্মার্ট শিক্ষার্থীরা এখানে কাজ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আকতার হোসাইন ভাইয়ের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত করে দেশরত্ন শেখ হাসিনা আপার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাবে নাট্যকলা বিভাগ ছাত্রলীগ।”

 

সাধারণ সম্পাদক রাসেল আহমেদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আকতার হোসাইন ভাইয়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। দেশরত্ন শেখ হাসিনা আপার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগের ভূমিকা থাকবে প্রথম সারিতে। সেই জন্য একজন ছাত্রলীগ কর্মীকে হতে হবে মুজিব আদর্শের সৃজনশীল ও গঠনমূলক নেতৃত্বের অনুসারী। নাট্যকলা বিভাগ শাখা ছাত্রলীগ সেই ধারা অব্যহত রাখবে বলে আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.