• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রধানমন্ত্রী’র জনসভা সফল করতে বাগমারা’য় সান্টু’র প্রচার মিছিল

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

মিজানুর রহমানঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র আগামী ২৯ জানুয়ারী রাজশাহীর জনসভা সফল করতে গতকাল সোমবার বাগমারার তিন ইউনিয়নে প্রতিনিধি সভা, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

 

বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু’র নেতৃত্বে সোমবার বিকেলে উপজেলা গোবিন্দপাড়া, দ্বীপপুর ও নরদাশ ইউনিয়নে এসব কর্মসূচী পালিত হয়। 

 

শেষে নরদাশ ইউনিয়নের বাঁধের হাটে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। 

 

মিছিল শেষে বাঁধের হাট মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, নূর মোহাম্মাদ, কৃষক লীগের সাবেক সভাপতি এমদাদুল হক, দ্বীপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ইয়াছিন আলী, সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা করিম বক্স, আকছেদ, সেলিম, বাগমারা উপজেলা ছাত্রলীগ নেতা জেবাল আহম্মেদ, সাজেদুর রহমান, নাহিদ হাসান প্রমূখ। 

 

এই সময় বক্তাগন বলেন, আগামী ২৯ জানুয়ারী রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে স্মাট বাংলাদেশের প্রবক্তা দেশরত্ন শেখ হাসিনা’র জনসভা সফল ও সার্থক করতে সবাইকে দলে দলে শৃঙ্খলার সাথে যোগদানের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.