• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নতুন পাঠ্যবই ২০ টাকা কেজিতে বিক্রি, প্রধান শিক্ষক কারাগারে

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
নতুন পাঠ্যবই ২০ টাকা কেজিতে বিক্রি, প্রধান শিক্ষক কারাগারে
নতুন পাঠ্যবই ২০ টাকা কেজিতে বিক্রি, প্রধান শিক্ষক কারাগারে

বিডি নিউজ২৩: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই বিক্রির মামলায় এক প্রধান শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিজুক্ত নারীর নাম আয়েশা আক্তার (৪৫)।

 

গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ১২টায় তাকে গ্রেফতার দেখায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

 

অভিযুক্ত নারী শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, আয়েশা আক্তার তার বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসা ৪৯০টি সরকারি নতুন বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। বইগুলোর ওজন ছিল ৭০ কেজি। মঙ্গলবার বিকেলে বইগুলো ভাঙারি দোকান থেকে জব্দ করা হয়। পরে ওই শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করা হয়।

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আয়েশা আক্তারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনা প্রমাণিত হলে রাত ১২টায় সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী তার বিরুদ্ধে মামলা করেন। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.