• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুর উপজেলা উন্নয়ন ফোরামের সহায়তায় পা ফিরে পেল আরো ৩ জন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
দুর্গাপুর উপজেলা উন্নয়ন ফোরামের সহায়তায় পা ফিরে পেল আরো ৩ জন
দুর্গাপুর উপজেলা উন্নয়ন ফোরামের সহায়তায় পা ফিরে পেল আরো ৩ জন

বিডি নিউজ২৩: কৃত্রিম পায়ে স্বস্তির জীবনে ফিরলো তরিকুল, শাকিল, মনসুর সড়ক দুর্ঘটনা কোন ভাবে থামছে না। সড়কে মৃত্যু এ যেন এক বিভীষিকা। এসব দুর্ঘটনার মৃত্যুর পাশাপাশি পুঙ্গত্ব বরণ করছে অসংখ্য মানুষ। তাদের মধ্যে অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ শাকিল, (খড়খড়ি রাজশাহী) গত দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় তার ডান পা র্কাঁটা পড়ে। সেই থেকে তার জীবনের রঙ্গিন স্বপ্নগুলো ম্লান হয়ে যায়। দুর্গাপুর উপজেলা উন্নয়ন ফোরামের সার্বিক সহযোগিতায় কৃত্রিম পা পাওয়ার পরেই “শাকিল” আবেগ আপ্লুত। শাকিল বলেন, স্যার, আজ যে কত আনন্দ লাগছে তা বোঝাতে পারব না।

 

অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ তরিকুল ইসলাম (পবা, রাজশাহী) বলেন, ট্যাক্টরের সাথে সংঘর্ষে আবার ডান পা টা কাটা পড়ে। সেই থেকে আমি আমার জীবনের সাথে লড়াই করে যাচ্ছি। আজ কৃত্রিম পা পাওয়ার পর স্বাভাবিক জীবন যাপনের স্বপ্ন দেখছি।

 

মোঃ মনসুর রহমান, বয়স- ৫২ (রাজশাহী) বলেন, আজ থেকে চার বছর আগে ট্রেন দুর্ঘটনায় আমার ডান পা কাটা পড়ে। আমি পরিবারের উপার্জন ক্ষমতায় একমাত্র ব্যক্তি হওয়ায় পরিবারের সদস্যদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আজ সত্যিই খুব ভালো লাগছে। দুর্গাপুর উপজেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট মোঃ আলতাফ হোসাইন বলেন, সমাজের বিত্তবান সকলেই যদি আমরা অঙ্গহানি মানুষদের সাহায্যে এগিয়ে আসি তাহলে স্বপ্নহারা মানুষগুলো স্বপ্নের ঠিকানা পাবে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.