• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মসজিদে এমপি মুরাদের নাম সরিয়ে প্রধানমন্ত্রীকে দেওয়ার অপরাধে মারধর!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
মসজিদে এমপি মুরাদের নাম সরিয়ে প্রধানমন্ত্রীকে দেওয়ার অপরাধে মারধর!
মসজিদে এমপি মুরাদের নাম সরিয়ে প্রধানমন্ত্রীকে দেওয়ার অপরাধে মারধর!

বিডি নিউজ২৩: মডেল মসজিদ উদ্বোধনকালে প্রকৌশলীকে পেটালেন এমপি মুরাদের লোকজন জামালপুর, সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ মডেল মসজিদ উদ্বোধনকালে প্রকৌশলীকে পেটালেন এমপি মুরাদের লোকজন সরিষাবাড়ীতে এমপির নামফলক সরিয়ে প্রধানমন্ত্রীর নামফলক স্থাপন করায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে প্রকল্প প্রকৌশলীকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির সমর্থকদের বিরুদ্ধে।

 

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও লাইভে সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করছিলেন।

 

এমপির লোকদের হামলায় গুরুতর আহত প্রকৌশলী মাসুদুর রহমান জনিসহ (৩২) চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত অন্যরা হলেন- মসজিদ নির্মাণ প্রকল্পের উপ-ঠিকাদার (সুপারভাইজার) মো. রকিব (৩০), ঠিকাদারের কর্মচারী ওসমান গণি বিপুল (২৮) ও সৌরভ (২৫)।

 

প্রকৌশলী মাসুদুর রহমান জনি অভিযোগ করেন, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের জন্য সবধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে হঠাৎ এমপি মুরাদ হাসানের প্রতিনিধি সাখাওয়াত আলম মুকুল ও তার লোকজন অতর্কিত হামলা চালান। তাকেসহ প্রকল্পের লোকজনকে বেধড়ক পিটিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে যান। পরে হামলাকারীরা তাদের তিনটি মোবাইল এবং মসজিদের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যান।

 

প্রকল্পের ঠিকাদার ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল অভিযোগ করেন, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মুরাদ হাসান এমপির নামফলক ছিলো, উদ্বোধনের আগে সেটি সরিয়ে রাখা হয়। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রধানমন্ত্রীর উদ্বোধনী নামফলক স্থাপন করা হয়। এমপির নামফলক না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলার ঘটনা ঘটানো হয়।

 

অভিযোগ প্রসঙ্গে জানতে ডা. মুরাদ হাসান এমপির মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

 

তবে তার প্রতিনিধি অভিযুক্ত সাখাওয়াত আলম মুকুল বলেন, কোনো মারামারি হয়নি, কাউকে মারধর করা হয়নি। বিষয়টি আমি জানি না।

 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল, এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারো হাসপাতালে ভর্তি সংক্রান্ত বিষয় জানি না, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.