• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় নিখোঁজের ৯ দিন পরও খোঁজ মিলেনি মাদ্রাসা ছাত্র কাওসারের

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বিডি নিউজ২৩: পুঠিয়া উপজেলার ভালুকগাছির মোহনপুর গ্রামের মাদ্রাসা পড়ুয়া ছেলে নিখোজের ৯ দিন পরও সন্ধান পাওয়া যায়নি।

 

গত (৭ জানুয়ারী) শনিবার দুপুর ১২ টার দিকে মাদ্রাসায় যাবার নাম করে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

 

জানা যায়, নিখোজ কাওসার হোসেন (১৩) উপজেলার ভালুকগাছি ইউপির মোহনপুর গ্রামের মৃত, আব্দুস সোহবানের ছেলে। গত ৭ জানুয়ারী শনিবার দুপুর ১২ টার দিকে মাদ্রাসায় যাবার কথা বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সেই সাথে সকল সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে কাউসারের কোন সন্ধান মিলেনি। পরে এই ঘটনায় নিখোজ কাওসারের হোসেনের মা পুঠিয়া থানায় একটি সাধারন ডায়রী (জিডি) করেছেন। যার জিডি নং ৭৮৬.

 

নিখোঁজের পরিবার ও জিডি সুত্রে জানা যায় যে, নিখোঁজ কাওসার হোসেনকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ কাওসার হোসেন অনেক আগে থেকেই তার পরিবারের কাছে একটি মোবাইল ফোন চেয়ে আসছিলেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে তা কিনে দেওয়া হয়নি। নিখোঁজের দিন নিখোঁজ কাউসার মাদ্রাসায় যাবার নাম করে তার ব্যাগ পত্র গোছগাছ করে নেন অথচ তার ব্যাগ পত্র জামাকাপড় সাথে না নিয়ে পায়ে হেঁটে মাদ্রাসায় যাওয়ার নাম করে বাসা থেকে বের হয়। তারপর সে আর বাড়ি ফিরেনি। কাউসার হোসেনের নিখোঁজের ঘটনায় পরিবারের লোকজন ব্যাপক চিন্তিত হয়ে পড়েছেন। কোন সহৃদয়বান ব্যক্তি যদি কাউসারের কোন সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচে দেওয়া এই নাম্বার গুলোতে জানানোর অনুরোধ জানিয়েছেন কাওসারের পরিবার।

 

নিখোঁজ কাওসারের মা- 01960-056461.

নিখোঁজ কাওসার হোসেনের আত্মীয়- 01751296630 ও 01710-136221.

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.