• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দোয়ারাবাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দা সেলিম আহমেদ’র অর্থায়নে,শুক্রবার(১৩ জানুয়ারি)জাহাঙ্গীরগাঁও মির্ধারপাড়া মহিলা মাদ্রাসার মাঠে শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে, শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

 

কনকনে শীতে কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে ছিন্নমূল ব্যক্তিগণ বলেন, রাতে ঘুমাতে গেলে শীতের কারণে অনেক কষ্ট হয় সেলিম আহমেদের মানবিক উদ্যোগ কে আমরা সাধুবাদ জানাই।

 

সেলিম আহমেদ’ বলেন, আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই তারা প্রকৃত মানুষ না সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি।

 

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য আলা উদ্দিনসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.