বিডি নিউজ২৩: রাজশাহীতে প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার আগের দিনের রেকর্ড। গড়ছে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড। আট দিনের ব্যবধানে রাজশাহীতে কমেছে সাড়ে ৪ সেলসিয়াস তাপমাত্রা।
রোববার (৮ জানুয়ারি) সকাল ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহীতে প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার আগের দিনের রেকর্ড। গড়ছে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড। আট দিনের ব্যবধানে রাজশাহীতে কমেছে সাড়ে ৪ সেলসিয়াস তাপমাত্রা।
রোববার (৮ জানুয়ারি) সকাল ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।
পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ কামাল উদ্দিন বলেন, রাজশাহীতে চলছে শৈত্যপ্রবাহ। আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। শনিবারও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৯ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তিনি আরও বলেন, গত কয়েকদিনের ঘন কুয়াশা কেটে যাবার করণেই শনিবার থেকে রাজশাহীতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যদিও তাপমাত্রা ওঠানামা করছে। তবে কয়েকদিন স্থায়ী হতে পারে শৈত্যপ্রবাহ।