• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুঠিয়ার এক ভ্যানচালকের

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুঠিয়ার এক ভ্যানচালকের
বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুঠিয়ার এক ভ্যানচালকের

বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের আয়নাল হোসেন (৪৫) নাটোরের চাঁদপুর গোরস্থানের কাছে পিছন থেকে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

 

শনিবার (৭ জানুয়ারী) সকাল ৯ টার সময় এই ঘটনা ঘটে।

 

জানা যায় নিহত আয়নাল হোসেন উপজেলার গন্ডগোহালী গ্রামের মৃত, নজির উদ্দিন এর ছেলে। নিহত আয়নাল হোসেন, শনিবার সকাল বেলা নিমতলা বাজারের নাজমুল হোসেনের কিছু ফার্নিচার সামগ্রী নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেয়। নিহত আয়নাল হোসেন সকাল ৯ ঘটিকার দিকে নাটোরের চাঁদপুর গোরস্থানের কাছে সালামের ইট ভাটার পাশে বাজারে পৌঁছালে পিছন থেকে এক অজ্ঞাত ড্রাম ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত ড্রাম ট্রাক আয়নাল হোসেনের ভ্যান গাড়িকে পিছন থেকে ধাক্কা দিয়ে দুমড়ে মুছে ফেলে। এ সময় আয়নাল ওই ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে যায়। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে পাশে সালামের ইট ভাটার ভিতরে ঢুকে সেখানে ওই ড্রাম ট্রাকে থাকা মাটি ঢেলে দিয়ে সেখান থেকে শটকে পড়ে।

 

এই বিষয়ে গণমাধ্যম কর্মীরা অনুসন্ধান চালিয়ে স্থানীয় লোকজন এর কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পারে যে, উক্ত ড্রাম ট্রাকের ড্রাইভার ছিলেন স্থানীয় শামসুলের ছেলে বিদ্যুৎ ড্রাইভার। এই বিষয়টি প্রকাশ্যে মুখ না খুললেও গোপনে অনেকেই মুখ খুলছে। এলাকাবাসীর কেউই মুখ খুলতে চাইছেন না। ঘটনার সত্যতা জানতে সাংবাদিকরা বিদ্যুৎ ড্রাইভার এর বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। এবং বিদ্যুৎ ড্রাইভার এর স্ত্রীর সাথে কথা বলতে চাইলে তেমনভাবে তিনি কোন বিদ্যুৎ ড্রাইভার এর বিষয়ে তথ্য দেয়নি। পরে ঘরের ভেতর ঢুকে দরজা আটকে দেয় বিদ্যুতের স্ত্রী। বিদ্যুতের স্ত্রীর কাছ থেকে বিদ্যুতের ফোন নাম্বার চাইলেও সাংবাদিকদের দিতে অস্বীকৃতি জানায়। পরে সাংবাদিকরা বিভিন্ন জায়গা থেকে বিদ্যুতের দুইটি নাম্বার সংগ্রহ করলে তা বন্ধ পাওয়া যায়।

 

এই বিষয়ে পাবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, সকালে ওই দুর্ঘটনাটি সংঘটিত হয় পরে মৌখিক অনুমতি নিয়ে লাশটি দাফন সম্পন্ন করা হয়েছে। এরপর থানায় একটি অজ্ঞাতনামা মামলা এজাহার ভুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.