• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কেট ভাংচুর, দখল, লুটপাটের অভিযোগ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

বিডি নিউজ২৩, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে জোর পূর্বক সন্ত্রাসী বাহিনী কর্তৃক দোকান ঘর ভাংচুর, লুটপাত, চাঁদাদাবিসহ মার্কেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। 

 

অভিযোগ সুত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার ম্যাচ ফ্যাক্টরি’র মোড়ে মার্কেট ভেঙ্গে টিন, রড, অ্যাঙ্গেল, ভাংরিপট্টিতে বিক্রি করে দেন স্থানীয় সন্ত্রাসীদল।

 

অভিযোগকারী মার্কেটের মালিক আব্দুল বারী বলেন, ৪ ই জানুয়ারী ভোর ৪টায় থেকে শুরু করে বেলা ১০ টায় মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও একাধিক চাঁদাবাজী ও বিভিন্ন দপ্তরের টেন্ডার ছিনতাই মামলার আসামী মইদুল ইসলাম মোস্তফা ও রাজশাহী মহানগর যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দুরুল হুদার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ মার্কেট ভেঙ্গে টিন ও অ্যাঙ্গেল খুলে নিয়ে যায়। পরবর্তীতে টিন ও অ্যাঙ্গেলগুলো পার্শ্ববতী স্টেডিয়াম মার্কেটের একটি ভাংরীর দোকানে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, নালিশি তপশীলভুক্ত এই সম্পতির সামনের অংশে ৫টি দোকান ঘর করা আছে। যা আদালত কতৃক স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য বলা হয়েছে কিন্তু ভূমিদস্যুরা আদালতের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে একের পর এক ক্রাইম করে চলেছে তারপরেও প্রশাসন নীরব বলে অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল বারী। 

 

তিনি আরও বলেন, গত ২৪ শে ডিসেম্বর বিকেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয়দানকারী মোস্তফা, অরিন্দ্র দত্ত বাপ্পি, অয়ন, কিরণ, শান্ত, রিঙ্কু ও দুরুল হুদার নেতৃত্বে বেশ কয়েকজন মিলে ম্যাচ ফ্যাক্টরি মোড় এলাকায় অবস্থিত মালিকাধীন তাঁর মার্কেটে জোরপূর্বক তালা লাগিয়ে দেয়। সে সময়ে তিনি তালা মারতে নিষেধ করলে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন। উক্ত ঘটনায় জড়িত অরিন্দ্র দত্ত বাপ্পী রুয়েট নিয়োগ বানিজ্যেসহ নানা অনিয়ম অপকর্মে জড়িত থাকা’র সংবাদ প্রকাশ হয়েছিলো বলেও উল্লেখ্য করেন তিনি।

 

আব্দুল বারী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকার মৃত তামসুরুদ্দিন মন্ডলের ছেলে। তিনি বোয়ালিয়া থানাধীন পবা মৌজাস্থ ম্যাচ ফ্যাক্টরি মোড়ের পূর্ব পার্শ্বে জে,এল,৮১ নং দাগে ০.০৮৮১ একর জমি দীর্ঘদিন থেকে নিজ দখলে রেখে ভোগ দখল করে আসছেন।

 

অভিযোগ করে বারী বলেন, এর পূর্বেও তারা গত ২৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় জমির উপর কিছু চিহ্নিত ভুমি ভূমিদস্যু মৃত আব্দুল জলিলের ছেলে দুরুল হোদা, আফসার হোসেনের ছেলে আজিজুর রহমান ও পবা নতুনপাড়া এলাকার মৃত সিয়াম আলীর স্ত্রী লাকী বেগম ও অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ভোগ দখলকৃত জমি জোরপূর্বক প্রাচীর ভেঙ্গে জমিতে প্রবেশ করে বিভিন্নধরনের নির্মান কাজ করেছিলেন। পূর্বেও এই ভূমিদস্যুরা তার সম্পত্তির সীমানা প্রাচীর ভেঙ্গে ও মাটি খনন করে লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করেছিলেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুরুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি মার্কেটের সমস্ত কিছু আমার, আমার জিনিস আমি ভাঙবো কারো কিছু বলার নাই বলে জানান।

 

অভিযোগের বিষয়ে মোস্তফার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

 

এদিকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, জমির তপশিল জেলা- রাজশাহী, থানা- বোয়ালিয়া, জে, এল, নং-৮১ মৌজা- পবা, আর.এস. খতিয়ান নং-৩৩৩ আর. এস. দাগ নং- ১৫১১, রকম- ভিটা, পরিমাণ- ০.০৮৮১একর

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.