• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সাকিবের রেস্টুরেন্টের ব্যাংক হিসাব জব্দ ২৭ দিন পর দিলো ভ্যাট

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
সাকিবের রেস্টুরেন্টের ব্যাংক হিসাব জব্দ ২৭ দিন পর দিলো ভ্যাট
সাকিবের রেস্টুরেন্টের ব্যাংক হিসাব জব্দ ২৭ দিন পর দিলো ভ্যাট

বিডি নিউজ২৩: বকেয়া ভ্যাটের টাকা জমা দিয়ে জব্দ ব্যাংক হিসাব সচল করেছে সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান সাকিব ৭৫ রেস্টুরেন্ট।

 

সরকারি কোষাগারে বকেয়া টাকা ও প্রযোজ্য সুদ পরিশোধ করায় গতকাল মঙ্গলবার কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) থেকে ব্যাংক হিসাব সচল করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি দেওয়া হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের রবিউল প্লাজার সাকিব ৭৫ রেস্টুরেন্টের বকেয়া টাকা আদায়ের জন্য ব্যাংক হিসাব জব্দ করার সুপারিশ করে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট।

 

এরপর রোববার (১ জানুয়ারি) সোনালী ব্যাংকের বনানী শাখায় ভ্যাটের দুটি ট্রেজারি চালানের মাধ্যমে বকেয়া তিন লাখ ৯২ হাজার ৮৮৮ টাকা এবং এর ওপর ২ শতাংশ হারে সুদের টাকা পরিশোধ করার পর জব্দ হওয়া ব্যাংক হিসাবগুলো সচল হয়।

 

এর আগে সাকিব ৭৫ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ভ্যাট না দেওয়ায় প্রতিষ্ঠানটির নামে ওয়ারেন্ট জারি করে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট এবং সাকিবের রেস্টুরেন্টের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়।তাছাড়া ১৫ দিনের মধ্যে টাকা দেওয়ার আলটিমেটাম দেয় ভ্যাট কমিশনারেট। পরে সরকারের বকেয়া টাকা পরিশোধ করে ব্যাংক হিসাব সচল করে সাকিবের মালিকানাধীন রেস্টুরেন্ট।

 

উল্লেখ্য, সাকিব ৭৫ রেস্টুরেন্টের পার্টনার হিসেবে রয়েছে জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েস।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.