• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী, রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মাইনুর নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা।

 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান।

 

 ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. সোহেল রানা। মাইনুর বাড়ি উপজেলার ঝালুকা ইউপির সাইবাড় গ্রামের লালু শাহের ছেলে।

 

মাইনুরের বাবা লালু শাহ বলেন, চার বছর ধরে মাইনুর মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র কখনো চুরি আবার কখনো জোরপূর্বক বিক্রি করতো। এতে বাধা দিলে তার মা ও আমাকে প্রায়ই মারধর করতো সে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোমবার সকালে বাধ্য হয়ে দুর্গাপুর থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন দুর্গাপুর ইউএনও।

 

এ সময় উপস্থিত ছিলেন- দুর্গাপুর থানার একজন সহকারী উপপরিদর্শক, বাবা লালু শাহ্ ও তার বড় ভাই রিপনসহ পরিবারের লোকজন।

 

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউএনও মো. সোহেল রানা। 

 

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ২০১৪ সালে মাইনুল অষ্টম শ্রেণি পাস করে। একপর্যায়ে বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই বাড়ির আসবাবপত্র চুরি করে বিক্রি করতে থাকেন মাইনুর

 

অনেক বোঝানোর পরও তিনি শোধরাননি। উল্টো বাবা-মা-ভাইকে মারধর করতেন। তাই বাধ্য হয়ে তার বাবা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

 

বিষয়টি দুর্গাপুর থানার ওসি জানান, পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.