• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আক্কাসের বিপুল ভোটে জয়

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
রাজশাহীর বাঘা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আক্কাসের বিপুল ভোটে জয়
রাজশাহীর বাঘা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আক্কাসের বিপুল ভোটে জয়

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীর বাঘায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাস আলী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টু।

 

এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাস আলী জগ প্রতীক নিয়ে ১২ হাজার ৩৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে শাহিনুর রহমান পিন্টু পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।

 

এ ছাড়া মেয়র পদে পৌর জামায়াতের আমির নারিকেল গাছ প্রতীকে সাইফুল ইসলাম ৩ হাজার ৪৮৫ ভোট , পৌর বিএনপির সভাপতি (সদ্য বহিষ্কৃত) কম্পিউটার প্রতীকে কামাল হোসেন ১ হাজার ৯৮৩ ভোট এবং মোবাইল প্রতীক নিয়ে ইসরাফিল হোসেন নামে ডেকোরেটর ব্যবসায়ী পেয়েছেন ৪২২ ভোট।

 

পৌরসভায় মোট ১১টি কেন্দ্রে একযোগে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলার কথা থাকলেও ইভিএমের যান্ত্রিক জটিলতায় কোনও কোনও কেন্দ্রে ২০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্তও দেরি করে শুরু হয় আবার ভোটার ও কর্তৃপক্ষ ইভিএমে অভ্যস্ত না হওয়ায় শেষ করতেও বেশিরভাগ কেন্দ্রেই ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত দেরি হয়েছে।

 

উল্লেখ করা যেতে পারে, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩১ হাজার ৬৬৯ জন। এর ৭৭ দশমিক ২৭ শতাংশ অর্থাৎ ২৪ হাজার ১৫৫ জন ভোট দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.