বিডি নিউজ২৩; খবর প্রকাশের পর রংপুর থেকে পাওয়া গেল নাটোরের হারিয়ে যাওয়া সেই মেয়েটিকে।
এ মাসের ২০ তারিখে বাসা থেকে হারিয়ে যায় নাটোরের কাফুরিয়া এলাকার সোহাগী খাতুন (১৫) নামের এক কিশোরী মেয়ে।
জানা যায় যে, নাটোরের কাফুরিয়া এলাকার সোহাগী খাতুন পরিবারের সাথে স্বামীকে নিয়ে ঢাকায় থাকতেন। হঠাৎ গত ২০ ডিসেম্বর স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায়, কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে রংপুরে চলে যায়। পরে বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে স্থানীয় সাংবাদিকের সহায়তা নিয়ে ছবি সহ খবর প্রকাশ করার পর, রংপুর এলাকার মানুষের নজরে এলে খবরের মধ্যে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেয়েটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। মেয়েটিকে ফিরে পেয়ে পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনরা সাংবাদিক ও ফিরিয়ে দেওয়া লোকজনদের ধন্যবাদ জানিয়েছেন।
হারিয়ে যাওয়া সোহাগীর মা তিনি বলেন, আমার মেয়েকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। আমার এলাকার যেসব সাংবাদিক আমাকে হেল্প করেছে এবং প্রশাসনের লোকদেরকে মন থেকে ভালোবাসা ও ধন্যবাদ জানাই। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।