আরিফুল ইসলাম, রাজশাহীঃ ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার সারাদিনব্যাপী রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ২৭ বছর পর রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। এসো মিলি হৃদয়ের ছোঁয়ায়, বন্ধুত্বের বন্ধনে আমরা এইচএসসি ৯৫, নানা শ্লোগানে মুখরিত নিউ গভঃ ডিগ্রি কলেজ। বর্ণিল সাজে সেজেছে নিউ ডিগ্রী কলেজ, বন্ধুদের আনন্দ ধরে রাখা যায় না, না জানি তারা কি যেন পেয়েছে। মিলন মেলায় তারা আনন্দে আত্মহারা হয়েগেছে। ২৭ বছরের না পাওয়ার বেদনা তাদের পূরণ হয়েছে। মোট কথা নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে সারাদিনব্যাপী এক মিলন মেলার আয়োজন করা হয়েছিল। যা সকল বন্ধুরা মিলে উপভোগ করেছে। অনুষ্ঠানটি কয়েক পর্বে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত, স্বাগত বক্তব্য, আলোচনা সভা, সম্মানিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান, চা/কফি চক্র, স্মৃতিচারণ, দুপুরের খাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকালের নাস্তাসহ চা/কফি চক্র, মাঝে মধ্যেই স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
তবে কলেজ নিয়ে দু’একটি কথা না বললেই নয়। নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৬৬ সালে কাজিহাটা (জেলখানা মাঠের বিপরীতে) প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে থাকে। এটি প্রথমে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল, তখন এর নাম ছিল সরকারি ইন্টারমিডিয়েট কলেজ। পরবর্তীতে এটি ডিগ্রী কলেজে উন্নীত হওয়া এর নাম রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ রাখা হয়। কলেজটি স্থাপনের পূর্বে এটি শিক্ষা বোর্ডের ভবন ছিল।
অতিথিবৃন্দরা হলেন নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ অলীউল আলম, প্রফেসর হুরাইরা (অব:) স্যারসহ অন্যান্য গুণীজন। সম্মানিত অতিথিরা তাঁদের বক্তব্যে সকলেই এক বাক্যে বলেন, প্রতিষ্ঠান শুরু থেকে আজ অবদি পর্যন্ত যত শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করেছে তাদের নিয়ে একটা প্রোগ্রাম বা মিলন মেলার আয়োজন করা দরকার।
এসো মিলি হৃদয়ের ছোঁয়ায় নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে সারাদিনব্যাপী এক মিলন মেলার আয়োজন যাদের অক্লান্ত পরিশ্রমে সফল হয়েছে, তারা হলেন- বেলায়েত রহমান, এ্যাড. আরমান, অনু, মামুন, লিটন, উজ্জল, বুলবুল, ড. ফিরোজ, লালন, স্বপন, রঞ্জু, মেসবাহ, মকুল শেখ, সুমি, সাথী, সমুনা, টিটু, আনারসহ নাম না জানা অনেক বন্ধু। আর যাদের সহযোগিতায় প্রোগ্রামটি সাফল্যমন্ডিত হয়েছে, তারা হলেন- বেলায়েত রহমান (সর্বোচ্চ দাতা এক লক্ষ দশ হাজার), এ্যাড. আরমান (দ্বিতীয় দাতা ষাট হাজার), অনু (তৃতীয় দাতা বিশ হাজার), গাজী জামিল, সুমনা (ঢাকা), সৈকত, ওয়াসিম, নাদিরা (ইউএসএ), মিজান (চিটাগাং), রবিউল (প্রত্যেকে দশ হাজার), উজ্জল, লিটন, ইরফান (প্রত্যেকে পাঁচ হাজার) এবং তপন (দুই হাজার) টাকা। সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি।